মূল অংশে যান

সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি • ১০০% অরিজিনাল প্রোডাক্ট

Naif Sports
English
Naif Sports
বাংলা English

রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি

আপনার কেনাকাটা যেন ঝামেলাহীন হয়, সেজন্য আমাদের রিটার্ন নিয়ম সহজ রাখা হয়েছে।

কখন রিটার্ন বা এক্সচেঞ্জ করা যাবে

  • প্রোডাক্টে উৎপাদনগত ত্রুটি থাকলে।
  • অর্ডারের চেয়ে ভিন্ন প্রোডাক্ট, সাইজ বা রং গেলে।
  • ডেলিভারির সময় প্রোডাক্ট ভাঙা বা ক্ষতিগ্রস্ত থাকলে।

শর্ত

  • প্রোডাক্ট হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
  • প্রোডাক্ট অব্যবহৃত, আসল প্যাকেট ও ট্যাগসহ থাকতে হবে।
  • খেলার সময় ভাঙা র‍্যাকেট, ছেঁড়া স্ট্রিং বা ব্যবহৃত শাটল রিটার্নযোগ্য নয়।
  • জুতার সাইজ বদলাতে চাইলে স্টক থাকা সাপেক্ষে এক্সচেঞ্জ করা যাবে।

কীভাবে রিটার্ন করবেন

  1. অর্ডার নম্বরসহ আমাদের ফোন বা মেসেজ করুন, সম্ভব হলে প্রোডাক্টের ছবি দিন।
  2. আমরা যাচাই করে রিটার্নের নিয়ম জানাব।
  3. প্রোডাক্ট ফেরত পাওয়ার পর বদলে দেব অথবা টাকা ফেরত দেব।

আমাদের ভুলের কারণে রিটার্ন হলে ডেলিভারি খরচ আমরা বহন করব।